কম্পিউটার আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিষ। প্রতিদিন স্কুল থেকে অফিস সমস্ত জায়গায় কম্পিউটার ব্যবহার হয়ে থাকে। তাই আমরা জানবো কম্পিউটার কি ও কম্পিউটার এর ইতিহাস এবং কম্পিউটার এর ব্যবহার সম্পর্কে।
কম্পিউটার কাকে বলে
কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কাজ করে। কম্পিউটার ডাটা ইনপুট নিয়ে সেই ডাটা প্রসেসিং করে ফলাফল প্রকাশ করে অর্থাৎ আউটপুট প্রদান করে থাকে। এককথায় কম্পিউটার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা ব্যবহারকারীর নির্দেশ পালন করে। কম্পিউটার শব্দটি গ্রীক শব্দ compute থেকে এসেছে যার অর্থ calculation করা বা গণনা করা কিন্তু গণনার সাথে সাথেই আমার কম্পিউটার এর সাহায্যে বিভিন্ন প্রকার কাজ করতে পারি যেমন বিভিন্ন লেখা টাইপ করা, গেম খেলা, ইমেইল পাঠানো ও ইন্টারনেট ব্যবহার করা। এই জন্যই পৃথিবীর সমস্ত দেশে কম্পিউটার এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। অফিস, বিদ্যালয় , কলেজ, ব্যাঙ্ক সমস্ত জায়গায় কম্পিউটার ব্যবহার করা হয়।
কম্পিউটার প্রথমে ইনপুট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারী কাছ থেকে নির্দেশ গ্রহণ করে তারপর সেটিকে প্রসেসিং করে এবং নির্দেশের ফলাফল আউটপুট ডিভাইস এর মাধ্যমে প্রর্দশিত করে কিন্তু কম্পিউটার ইউজার দ্বারা দেওয়া নির্দেশ ইউজারের ভাষায় বুঝতে পারে না বরং কম্পিউটার তার নিজস্ব ভাষায় 0 ও 1 দ্বারা নির্দেশ পালন করে থাকে যাকে আমরা মেশিন লেনগুয়েজ বলি। কম্পিউটার এর নির্দেশ দেওয়ার জন্য আমাদের মেশিন লেনগুয়েজ দিয়ে বিভিন্ন প্রোগ্রাম লিখতে হয় তারপর সেই প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার কাজ করে থাকে। প্রোগ্রাম ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না। কম্পিউটারে ভুল তথ্য দিলে কম্পিউটারও ভুল ফলাফল দেয়।
কম্পিউটার এর সম্পূর্ণ নাম কি
কম্পিউটার এর নির্দিষ্ট কোন সম্পূর্ণ নাম নেই কম্পিউটার এর ব্যবহার এর উপর ভিত্তি করে কম্পিউটার এর বিভিন্ন ফুল ফর্ম দেওয়া হয়ে থাকে। কিন্তু কোনটাই কম্পিউটার এর Officially Full Form নয়। কম্পিউটার এর সর্বোচ্চ গ্রহনযোগ্য ফুল ফর্ম টি নিচে দেওয়া হল।
C – Commonly
O – Operating
M – Machine
P – Particularly
U – Used in
T – Technology
E – Education and
R – Research
অর্থাৎ Commonly Operating Machine Particularly Used in Technology Education and Research
কম্পিউটার এর সম্পূর্ণ নাম সম্পর্কে একটি বিস্তারিত পোস্ট লেখা আছে। এখানে ক্লিক করে পড়ুন:
কম্পিউটার এর ইতিহাস
কম্পিউটার এর ইতিহাস তখনই শুরু হয়ে গিয়েছিল যখন অ্যাবাকাশের আবিষ্কার হয়েছিল। তারপর ১৮৩৭ খ্রিষ্টাব্দে চার্লস ব্যাবেজ Analytical Engine আবিষ্কার করেন যা কম্পিউটার আবিষ্কারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই চার্লস ব্যাবেজ কে কম্পিউটার এর জনক বলে।
কম্পিউটার এর ইতিহাস বিভিন্ন প্রজন্মে বিভক্ত করা হয়েছে। কম্পিউটার আবিষ্কারের পর থেকে কম্পিউটার এর উন্নয়নের সাথে সাথে কম্পিউটারের ইতিহাসকে বিভিন্ন জেনেরেশনে ভাগ করা হয়েছে যেগুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
কম্পিউটার এর প্রথম প্রজন্ম 1940 - 1956
প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকিউম টিউব এর ব্যবহার করা হয়। এই কম্পিউটার গুলি আকারে অনেক বড় হত এবং এই কম্পিউটার গুলি চালানোর জন্য প্রচুর শক্তির প্রয়োজন হত এবং সাইজে বড় হওয়ার জন্য এই কম্পিউটার গুলি থেকে প্রচুর তাপ উৎপন্ন হত। এই কম্পিউটার গুলিতে মেশিন লেনগুয়েজ এর ব্যবহার করা হয়েছিল। UNIVAC and ENIAC computers হল প্রথম প্রজন্মের কম্পিউটার।
কম্পিউটার এর দ্বিতীয় প্রজন্ম 1956 - 1963
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার গুলিতে ভ্যাকিউম টিউবের বদলে ট্রানজিস্টরের ব্যবহার করা হয়েছিল। ট্রানজিস্টর আকারে ভ্যাকিউম টিউবের থেকে ছোট এবং দ্রুত গতির ছিল এবং ট্রানজিস্টরে কম শক্তি ব্যবহার হত যার ফলে তাপও কম উৎপন্ন হত। COBOL ও FORTRAN দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।
কম্পিউটার এর তৃতীয় প্রজন্ম 1964 - 1971
কম্পিউটার এর তৃতীয় প্রজন্মে প্রথম IC অর্থাৎ Integrated Circuit ব্যবহৃত হয়েছিল। যাতে ট্রানজিস্টরকে ছোট ছোট করে silicon chip এর মধ্যে লাগানো হত যাকে Semi Conductor বলা হয়। এই কম্পিউটার গুলি আকারে ছোট ও শক্তিশালী ছিল।
কম্পিউটার এর চতুর্থ প্রজন্ম 1971 - 1985
চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রোপ্রসেসর এর ব্যবহার করা হয়েছিল। মাইক্রোপ্রসেসর ফলে কম্পিউটার এর সাইজ অনেকটাই কম করা সম্ভব হয়েছিল এবং কম্পিউটারের গতি বৃদ্ধি পেয়েছিল।
কম্পিউটার এর পঞ্চম প্রজন্ম 1985 - বর্তমান সময়
এখনকার কম্পিউটার গুলি পঞ্চম প্রজন্মের কম্পিউটার যা অতিদ্রুত গতিসম্পন্ন এবং সাইজ ও খুবই ছোট। এই কম্পিউটার এর সাহায্যে বড় বড় ক্যালকুলেশন মূহুর্তের মধ্যে করা সম্ভব।
কম্পিউটার কত প্রকার ও কি কি
যখনই আমরা কম্পিউটার শব্দটি শুনে থাকি তখনই আমাদের চোখে ডেস্কটপ কম্পিউটারের ছবি ভেসে আসে কিন্তু ডেস্কটপ কম্পিউটার শুধু কম্পিউটার নয় কম্পিউটার অনেক ধরনের হয়ে থাকে। কম্পিউটার বিভিন্ন আকারের ও প্রকারের হয় ডেস্কটপ যেমন একটি কম্পিউটার তেমনই ল্যাপটপ ও ট্যাবলেট ও এক প্রকারের কম্পিউটার। মহাকাশ গবেষণায় ব্যবহৃত মেশিন গুলি যেমন একটি কম্পিউটার তেমনই আপনার হাতে থাকা মোবাইলটিও একটি কম্পিউটার। নিচে বিভিন্ন কম্পিউটার সম্পর্কে আলোচনা করা হলো।
1. ডেস্কটপ কম্পিউটার
এই কম্পিউটার গুলি মূলক স্কুল, কলেজ, অফিস ও ঘরে ব্যবহৃত হয়। এই কম্পিউটার গুলি পার্সোনাল কাজের জন্যও ব্যবহার করা হয়ে থাকে। এই কম্পিউটার গুলি ডেস্কের উপর রাখা হয় বলে একে ডেস্কটপ কম্পিউটার বলে।
2. ল্যাপটপ কম্পিউটার
ল্যাপটপ সম্পর্কে আপনি নিশ্চয় জানেন এই কম্পিউটার গুলি খুবই পাতলা ও হালকা হয়। এই কম্পিউটার গুলি ব্যাটারির সাহায্যে চলে এবং এগুলিকে যেকোনো সময় যেকোনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব।
3. ট্যাবলেট কম্পিউটার
এই কম্পিউটার গুলি আকারে সবচেয়ে ছোট এই কম্পিউটার গুলি টার্চ স্কিন হয়ে থাকে। এতে কিবোর্ড ও মাউস লাগানো যায় না।
কম্পিউটার এর বৈশিষ্ট্য
বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া আমাদের জীবন অচল জীবনের প্রতিটি মুহূর্তৈ কম্পিউটার এর প্রয়োজন হয়। কম্পিউটার এর সাহায্যে আজ সমস্ত কিছু করা সম্ভব আর এটি সম্ভব হয়েছে কম্পিউটার এর অতুলনীয় বৈশিষ্ট্যের কারণে। কম্পিউটারের বৈশিষ্ট্য গুলি নিচে আলোচনা করা হলো।
1. মাল্টিটাস্কিং
কম্পিউটার এর অন্যতম একটি বৈশিষ্ট্য হল মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং এর সাহায্যে একটি সময়ে বিভিন্ন কাজ করা সম্ভব। কম্পিউটার এর এই বৈশিষ্ট্যের জন্য একই সাথে অনেক গুলি কাজ করার ফলে মানুষ কম সময়ে অনেক কাজ করতে পারছে।
2. গতি
কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গতি। কম্পিউটার বিভিন্ন জটিল গণনা মূহুর্তের মধ্যে করে দিতে পারে যা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। কম্পিউটারের গতির জন্য দিন দিন কম্পিউটারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
3. ডেটা সঞ্চয় করার ক্ষমতা
কম্পিউটার এর সাহায্যে খুবই কম খরচে দ্রুত গতিতে বিপুল সংখ্যক ডেটা সঞ্চয় করে রাখা যায় এবং যে কোনো সময় সেই ডেটার ব্যবহার করা যায়।
4. সিকিউরিটি
কম্পিউটারে যে কোনো ডেটা সুরক্ষিত রাখা যায়। কম্পিউটারে ডেটা সুরক্ষিত রাখাকে ডেটা সিকিউরিটি বলে। কম্পিউটার এর মধ্যে আমাদের ডিজিটাল ডেটার নিরাপত্তা সুরক্ষিত থাকে।
কম্পিউটার এর ব্যবহার
কম্পিউটার এর ব্যাবহার কোথায় করা হয়। কম্পিউটার আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে ব্যবহার করা হয়ে আসছে এবং আগেও করা হবে। কম্পিউটার আমাদের জীবনের খুবই প্রয়োজনীয় একটি অংশ বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া আমাদের জীবনের অনেক কাজ করা অসম্ভব। তার মধ্যে কম্পিউটার এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে নিচে আলোচনা করা হলো।
1. শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার: শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার এর ব্যবহার অতুলনীয়। বর্তমান সময়ে অনলাইনে পড়াশোনা বৃদ্ধি পেয়েছে। শিক্ষাত্রীরা কম্পিউটার এর সাহায্যে বাড়ি বসে পড়াশোনা করছে। যদি কোনো শিক্ষাত্রীর কোনো বিষয়ে তথ্য দরকার হয় তাহলে কম্পিউটার এর সাহায্যে মিনিটের মধ্যেই সমস্ত তথ্য তার সামনে চলে আসে। একটি রিসার্চ এর মাধ্যমে জানা গিয়েছে যে কম্পিউটার এর সাহায্যে যে কোন শিক্ষাত্রীর শেখার কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
2. স্বাস্থ্য ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার: কম্পিউটার স্বাস্থ্য ক্ষেত্রে এক আশীর্বাদ কম্পিউটারের সাহায্যে আজকাল খুবই সহজে রোগীদের চিকিৎসা করা হয়ে থাকে। কম্পিউটার এর সাহায্যে বড় বড় অসুখ এর চিকিৎসা সম্ভব হয়েছে।
3. বিজ্ঞান ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার: কম্পিউটার এর সাহায্যে আকাশ মহাকাশ এর গবেষণা সহজ হয়েছে। মানুষের চাদের মাটিতে পা দেওয়া বা মঙ্গলে যাওয়ার পরিকল্পনা করা সবই এই কম্পিউটারের জন্যই সম্ভব হয়েছে।
4. ব্যবসা বানিজ্যে কম্পিউটারের ব্যবহার: ব্যবসা বানিজ্যে ও কম্পিউটার এর ব্যবহার অপরিসীম। ব্যবসা বানিজ্যের Marketing, Retailing, Banking, Stock Trading এর ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটারের জন্যই আজকাল ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
6. মনোরঞ্জনে কম্পিউটারের ব্যবহার: মনোরঞ্জনের জন্য কম্পিউটারের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে। কম্পিউটার এর সাহায্যে আমরা গেম খেলা, মুভি দেখা, বন্ধুদের সাথে চ্যাট ইত্যাদি সব কিছুই করে থাকি।
শেষ কথা: এই লেখাটিতে কম্পিউটার এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই পোস্টটির মাধ্যমে আপনি জানতে পারলেন কম্পিউটার কি এবং কম্পিউটার কাকে বলে? কম্পিউটার এর ইতিহাস এবং কম্পিউটার এর ব্যবহার ইত্যাদি। আশা করি এই পোস্টটির মাধ্যমে আপনি কম্পিউটার এর সম্পূর্ণ ধারণা পেয়েছেন। যদি আপনি কম্পিউটার কোর্স করতে চান অথবা আপনি যদি কম্পিউটার এর কোনো পরীক্ষা বা ইন্টারভিউ দিতে চান তাহলে এই পোস্টটি আপনার খুবই উপকারে আসবে। তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তার ও উপকার হয়।